দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে নিজের ঘরে বন্ধুকে ঢুকিয়ে স্ত্রীকে ধর্ষণের সহায়তা করছে স্বামী মো. রাকিব হোসেন। ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূর ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। এমন ন্যাক্কারজনক ঘটনার বিচার চেয়ে স্বামী ও তার বন্ধু ওহিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী স্ত্রী।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে স্বামীর বন্ধু ওহিদকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করছেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন।
আটক ওহিদ ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের রেজাউল হকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড) চরভূতা গ্রামে ক্ষতিগ্রস্ত গৃহবধূর বসতঘরে পরপর দুই রাতে এমন নির্দয় ঘটনা ঘটে। ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূর ওপর চালানো হয় পাশবিক নির্যাতন।
গৃহবধূর স্বামী রাকিব খারাপ প্রকৃতির লোক। সেই জুয়া ও মাদক কারবারির সঙ্গে জড়িত। এই সূত্রে রাকিব ও ওহিদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। গত ৫ ও ৬ সেপ্টেম্বর গভীর রাতে (স্বামী) রাকিব তার বসতঘরে তার বন্ধু ওহিদকে প্রবেশ করার সুযোগ করে দেয়। দরজা বন্ধ করে দিয়ে সে বাহির থেকে পাহারা দিচ্ছিল।
ওসি আরও জানান, যতটুকু জেনেছি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব আছে। ঘটনার আগের দিন সন্ধ্যায় শ্বাশুড়ি ও ননদের মাঝে ঝগড়াঝাটি হয়েছে। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ওহিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। স্বামী-স্ত্রী, শ্বাশুড়ি ও ননদকে থানায় ডাকা হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেবি