দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামে মোমিনুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশীদের দাবি তাকে হত্যা করা হয়েছে। আপন ভাই শামিমের মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে নিহত মোমিনুর রহমানের ভাই স্থানীয় ইউপি মেম্বার শামিম হোসেন বলেছেন, ইটের ওপর পড়ে আঘাতজনিত কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।
মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে প্রতিবেশীর বরাত দিয়ে চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন জানান, গত বৃহস্পতিবার ( ৭ সেপ্টম্বর) রাতে মোমিনুর রহমান ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় তার স্ত্রী ভাসুর ইউপি মেম্বার শামিমকে ডেকে নিয়ে আসে। এ সময় শামিম কাঠের বাটাম দিয়ে মোমিনুর রহমানকে আঘাত করলে গুরুতর আহত হন। তাকে প্রথমে ঝিনাইদহ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
চেয়ারম্যান কামাল হোসেন আরও জানান, শাসন করতে গিয়ে অসাবধানবশত এমন ঘটনা ঘটতে পারে বলে তার কাছে গ্রামের অনেকেই বলেছেন। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত মোমিনের লাশ গ্রামের বাড়ি পৌঁছায়নি।
এ ব্যাপারে নিহতের ভাই ইউপি সদস্য শামিম হোসেন জানান, ঝগড়ার সময় অসাবধানবশত মোমিন ইটের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আমি তাকে কোনো আঘাত করিনি।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, তিনিও শুনেছেন ইটের ওপর পড়ে তার মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্ত হলে প্রকৃত কারণ জানা যাবে। তবে পরিবার থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি