দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণতন্ত্র পুনরুদ্ধার, ১ দফা দাবি বাস্তবায়ন ও সাংগঠনিক গতিশীলতার লক্ষে পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর শহরের বধূয়া কমিউনিটি সেন্টারে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার ভূইয়া রুবেল এবং প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া।
এ সময় বক্তারা বলেন, এই দুর্নীতিবাজ ও ভোটারবিহীন সরকারকে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটাতে হবে। সরকারের সীমাহীন দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তির দাবিতে আগামী আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান নেতারা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং আমন্ত্রিত অতিথি হিসেবে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জসিম হাওলাদার, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজি, সহ-সম্পাদক অ্যাড. খলিলুর রহমান, সদস্য রেজাউল করিমসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেবি