দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টম্বর) দুপুরে জেলা পরিষদের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক প্রমুখ।
এ বছর এসএসসিতে ১২৩ জন এবং এইচএসসিতে ৫৬ জন শিক্ষার্থীদের মধ্যে ৭ লাখ ৭২ হাজার টাকা প্রদান করা হয়।
এর মধ্যে এসএসসি শিক্ষার্থীদের ৪ হাজার এবং এইচএসসি শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
জেবি