দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বাংলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বাংলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় কমপক্ষে ৮টি দোকান পুড়ে যায়।
পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চায়ের দোকান, কাপড়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, কসমেটিক্স দোকান, হোটেল, বিকাশের দুইটি দোকান রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
এদিকে আগুন নেভানোর কাজে স্থানীয়দের সঙ্গে জনপ্রতিনিধিরাও সহয়তা করেন। অগ্নিকাণ্ডে প্রায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গোসাইরহাট স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. নাজমুল হোসাইন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ফায়ার স্টেশনের একটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।
জেবি