দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ৯ বছরের শিশু ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোথলা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে।
ভুক্তভোগীর নানি রাজিয়া বেগম জানায়, শিশুটির বাবা-মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। সে কারণে তার নাতনি নানা বাড়িতে থেকে পড়ালেখা করে। সোমবার দুপুর দেড়টার দিকে সে (তার নানি) গোসল করতে গেলে ফাঁকা ঘরে শিশুটিকে একা পেয়ে একই বাড়ির মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে শাহ আলম হাওলাদার (৪৫) গামছা দিয়ে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
তিনি আরও জানায়, পরে তার নানি ঘটনাটি জানতে পেরে সোমবার সন্ধ্যায় এলাকাবাসীর সহায়তায় লম্পট শাহ আলম হাওলাদারকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় শাহ আলম হাওলাদারকে গ্রেপ্তার করেছে।
ভাণ্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় শাহ আলম হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। মঙ্গলবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
আরএ