দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার সোহাদিয়া নলজোড়া ব্রিজের কাছে গার্মেন্টসকর্মীদের নিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া পাঠানটেক (নলজুরা ব্রিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুলের বাড়ি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া পশ্চিম পাড়ায় গ্রামে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাছিম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে সোহাদিয়া পাঠানটেক নলজোড়া সেতুর কাছে গার্মেন্টসকর্মীদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক মফিজুল ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
আরএ