দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় কাবাডি খেলা নিয়ে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন মাঠে ৫০তম স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ফাইনাল খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার ফুটবল মাঠে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা শুরু হয়। এর কিছুক্ষণ পর দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষার্থীরা বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা করে। এতে ৬ শিক্ষার্থী আহত হয়।
বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দাশ বলেন, হামলার ঘটনার আমার স্কুলের ছয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে বলে শুনেছি। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত বলা হবে।
সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব জানান, দুই স্কুল প্রধানসহ দায়িত্বশীলদের উপজেলায় ডাকা হয়েছে। জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো একটা বিষয় নিয়ে তারা বাকবিতণ্ডায় জড়ায়। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান।
আরএ