দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করি। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমরা আওয়ামী লীগকে জীবনের চেয়েও বেশি ভালোবেসে মাথার চুল কেটে নৌকা বানিয়েছি।’
কথাগুলো বলছিলেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের শালিয়া গ্রামের মো. রনি ও সাকেদ্দা কোলা গ্রামের উমর আলী। রনি পেশায় রাজমিস্ত্রি ও উমর অনিয়মিত ইজি বাইক চালক। তাদের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই চুলের কাটিং দেখতে উৎসুক জনতা তাদের বাড়িতে ভিড় করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের একটি মিছিলে যাওয়ার জন্য তারা এভাবে চুল কাটান। রনি মিছিলের একদিন পর পরিবার ও সন্তানের কথা ভেবে মাথা মুণ্ডন করে ফেলেন। তবে নির্বাচন পর্যন্ত এ কাটিংয়েই চুল রাখবেন বলে জানিয়েছেন উমর আলী।
উমর আলী বলেন, আমি আওয়ামী লীগকে ভালোবাসি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি আওয়ামী লীগকে ভালোবেসে মাথার চুল কেটে নৌকা বানিয়েছি।
এ বিষয়ে রনি বলেন, আমরা দুজনই শেখ হাসিনাকে ভালোবাসি। খালি হাতে আওয়ামী লীগের প্রোগ্রামে যাব মানায় না। শ্বশুরবাড়ি গেলেও তো মিষ্টি নিয়ে যেতে হয়। তখন আমরা দুজন যুক্তি করলাম আমাদের তো কিছু দেওয়ার নেই। আমরা মাথার চুল কেটে নৌকা বানিয়ে মিছিলে যাবে। মিন্টু ভাইয়ের (জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু) মিছিলের মাধ্যমে আমাদের নেত্রীকে নৌকা উপহার দেব।
এ বিষয়ে হলিধানি ইউনিয়নের ৪নং কোলা গ্রামের ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রসিদ বাউল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে, দলকে ভালোবেসে তারা নৌকা স্টাইলে চুলের কাটিং করিয়েছেন। এটা ভালো লাগার একটি বিষয়।
হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম বলেন, তাদের এমন উদ্যোগে আমরা অত্যন্তু খুশি। কারণ আওয়ামী লীগকে অনেকেই ভালোবাসে কিন্তু এমন ব্যতিক্রমী ভালোবাসা সত্যিই দেখা যায় না।
আরএ