দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করাসহ উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে তা অক্ষুণ্ন রাখতে মিথ্যা গুজব সম্পর্কে সবাইকে সচেতন করতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সুস্থ ধারার সাংবাদিকতার গতিশীলতা রক্ষার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। বর্তমান সরকার সাংবাদিকদের স্বার্থ রক্ষায় নিবেদিত। বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতমতের প্রতিফলন ঘটাতে পারছেন।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল শাহরিয়ার রাসেল প্রমুখ।
এর আগে বিকেলে নওগাঁ স্টেডিয়াম, নওগাঁ জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মধ্যে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ২-২ গোল সমতায় খেলাটির নিষ্পত্তি হয়। নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল শাহরিয়ার কবির প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আরএ