দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু প্রতিরোধ যুবলীগের মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে দুই শতাধিক নারী-পুরুষের মাঝে কয়েল ও মশারি বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রায়পুরের বাসাবাড়ি এলাকায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার উদ্যোগে মশারি ও কয়েল বিতরণ করা হয়। এর আগে গত ৯ সেপ্টেম্বর জেলা শহরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট, মশারি ও কয়েল বিতরণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চলমান এ কর্মসূচির আজ চতুর্থ দিন।
এদিন বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তরুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ চৌধুরী শাকিল, সদস্য মোহাম্মদ চৌধুরী বিটু, শামিম হোসেন লিটন, যুবলীগ নেতা আব্দুর রশিদ শামিম, শেখ শামছুল ইসলাম পরান, জিল্লুর রহমান সুজন, দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম কাজল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহাগ, মনির হোসেন প্রমুখ।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া জানান, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিদের্শনা অনুযায়ী লক্ষ্মীপুরের সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ করার জন্য স্থানীয় জনগণের মাঝে মশারি ও কয়েল বিতরণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানসহ জেলার বিভিন্ন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে এসব কর্মসূচি অব্যাহত থাকবে।
এইউ