দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নকলায় নিখোঁজের ২০ ঘন্টার পর নাসির উদ্দিন (৭১) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার গনপদ্দি ইউনিয়নের বড়ইতার মধ্যপাড়া এলাকা এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত মেহের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নকলা উপজেলার বড়ইতার এলাকার নাসির উদ্দিন রোববার বেলা ১২টার দিকে ঘোরামারা নদীর পাড়ের মাঠে গরু চড়াতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন মাইকের মাধ্যমে আসপাশের বিভিন্ন এলাকায় সন্ধান করেও তার কোনো খোঁজ পায়নি। অবশেষে সোমবার সকালে নকলা-নালিতাবাড়ী সীমান্তে মালিঝি নদীর পাড়ে কৃষক নাসির উদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, কৃষক নাসির উদ্দিনের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে। ডাক্তারি রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এইউ