দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের রাউজানে অপহৃত কলেজের শিক্ষার্থীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে ফেরার পথে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে অভিযুক্ত এক যুবককে পিটিয়ে মেরেছে উত্তেজিত জনতা।
গত ২৮ আগস্ট রাতে কদলপুরের একটি মুরগির খামার থেকে শিবলী সাদিক হৃদয়কে অপহরণ করা হয়। অপহরণের পর দাবি অনুযায়ী, হৃদয়ের বাবা বান্দরবান এলাকার ডুলাপাড়া নামক স্থানে গিয়ে দুই ব্যক্তির হাতে দুই লাখ টাকা তুলে দেন। মুক্তিপণ দেওয়ার পর আশ্বাস দেওয়া হলেও হৃদয়কে অপহরণকারীরা মুক্তি দেয়নি। এর ১৩ দিন পর দুর্গম কদলপুর-রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে অপহৃত হৃদয়ের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
অপহরণের ঘটনায় কয়েকদিন আগে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রোববার উমংচিং মারমা নামে আরও একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে, সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে অভিযানে যায় পুলিশ। এসময় মরদেহ উদ্ধার করে ফেরার পথে পঞ্চপাড়া গ্রামবাসী পথ অবরোধ করে। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি থেকে অভিযুক্ত উমংচিং মারমাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়।
এইউ