দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় জামায়াত জেলা আমির ও শিবিরের সাবেক সেক্রেটারিসহ ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জেলা শহরের পুরাতন হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই কৃপা সিন্ধু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন (৪৫), চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. মো. হাসিবুল ইসলাম, জেলা শিবিরের সাবেক সেক্রেটারি হুমায়ুন কবির, জামায়াত কর্মী মহাসিন আলি, মাসুম বিল্লাহ ও মিনারুল ইসলাম জেলা শহরের পুরাতন হাসপাতাল মোড়ে একত্রিত হয়েছেন।
তিনি আরও বলেন, এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বের নাশকতার মামলা রয়েছে। সোমবার তাদের আদালতে সোপার্দ করা হয়েছে।
এইউ