দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে বিয়ের ৯ মাসের মাথায় ইসরাত জাহান উর্মি নামে এক কাতার প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদরের ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের পাটোয়ারী বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান।
ইসরাত জাহান উর্মি ওই গ্রামের কাতার প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী ও সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুল আবছারের মেয়ে।
উর্মির মা মনোয়ারা বেগম জানান, চলতি বছরের জানুয়ারিতে মিজানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন উর্মিকে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিত।
তিনি আরও অভিযোগ করেন, বিয়ের পর থেকে তারা আমার মেয়েকে মানসিক নির্যাতন করে আসছে। মেয়েকে তার স্বামীর বাড়ি দেখতে গেলেও অপমানজনক কথা শুনতে হতো আমাদেরকে।
এদিকে নিহতের শ্বশুরবাড়ির লোকজন জানায়, রাতে উর্মি শয়নকক্ষে স্বাভাবিকভাবে ঘুমাতে যান। সকালে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় পুলিশ ও তার বাবার বাড়িতে খবর দেওয়া হয়।
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। ফেনী মডেল থানার পরিদর্শক মাহফুজুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর রহস্য জানা যাবে।
এইউ