দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন জেলা মডেল মসজিদে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মুজাহিদ (১৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুরাতন কাচারি পাড় এলাকায় মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। মুজাহিদ পৌর শহরের মেড্ডা এলাকার কামাল মিয়ার ছেলে।
নিহতের সহকর্মীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদের নির্মাণ কাজ করার সময় মুজাহিদ পাইপ দিয়ে পানি দিচ্ছিল। এ সময় নিচে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে সে আহত হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করার পর কাউকে কিছু না বলে ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে মরদেহ সরিয়ে নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানান, মডেল মসজিদে কাজ করার সময় নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
এইউ