দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের আজ বেতন দেওয়া হয় না। তারা মাঠ পর্যায়ে সম্মান পাচ্ছেন না। এজন্য গণমাধ্যমের মালিকের এগিয়ে আসতে হবে।
রোববার (১০ সেপ্টেম্বর) রাতে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিচারপতি নিজামুল হক বলেন, ওয়েজ বোর্ড মালিক পক্ষরা মানতে চান না। সাংবাদিকদের পক্ষ থেকেও মামলা দিয়ে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে বাধা সৃষ্টি করে রেখেছেন। একজন সাংবাদিক ২২ ঘণ্টা কাজ করবে আর মালিকরা বেতন দেবে না এটা হতে পারে না। এজন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, সাংবাদিকদের জন্য সাংবাদিকতা নীতিমালা তৈরি করা হচ্ছে। তাতে সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা হবে স্নাতক। তবে কোনো সাংবাদিকের সাংবাদিকতায় পাঁচ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে তা শিথিল করা হবে। সাইবার নিরাপত্তা বিধান নিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। সাংবাদিকবান্ধব সরকারের পক্ষে সাংবাদিকদের জন্য ভালো কিছুই করবে এমনটা আশা করা যায়।
সভায় পেশাগত বিভিন্ন দিক তুলে ধরা সাংবাদিকরা বলেন, সাংবাদিকতায় বড় বাধা সাইবার নিরাপত্তা বিধানসহ নানা প্রতিকূলতা। সংবাদে ক্ষুব্ধ হলে প্রেস কাউন্সিলের শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে। এজন্য সাইবার নিরাপত্তা বিধানসহ আলাদা আইনের প্রয়োজন নেই। এছাড়াও মূলধারার বাইরে ভুঁইফোড় সাংবাদিকদের উত্থান ঘটেছে। এজন্য সাংবাদিকতার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে হবে। মূলধারার সাংবাদিকের বেতন-ভাতার নিশ্চয়তা দিতে হবে।
আরএ