দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জালাল উদ্দিনকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪ ও র্যাব-৪।
গ্রেপ্তারকৃত আসামি জালাল উদ্দিন বকশীগঞ্জ উপজেলার পেরিরচর গ্রামের মৃত ময়দান আলীর ছেলে।
রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।
তিনি বলেন, ভুক্তভোগী বকশীগঞ্জের রামরামপুর গ্রামের দিনমজুরের মেয়ে ও ৩য় শ্রেণির শিক্ষার্থী। সে ৬ সেপ্টেম্বর একই গ্রামের ফুফুর বাড়িতে যাওয়ার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশে জঙ্গলের ভেতরে যায়। এ সময় জালাল তাকে পেছন থেকে গামছা দিয়ে মুখ বেঁধে আমিনুল ইসলাম মণ্ডলের পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে জালাল দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই শিশুর বাবা বকশীগঞ্জ থানায় মামলা করেন। এরপর থেকে ওই বৃদ্ধ পলাতক ছিলেন।
আরএ