দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর দাগনভূঞায় গলায় ফাঁস দিয়ে মিঠুন চন্দ্র কুরী নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নিজ বাড়ীতে আত্নহত্যা করেন তিনি। নিহত মিঠুন চন্দ্র কুরী (২৬) বাবুল চন্দ্র কুরীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মিঠুন কক্সবাজারের উখিয়ায় এপিবিয়ানে কর্মরত ছিলেন।
বাড়ীতে বেড়াতে এসে আত্নহত্যা করে। পরে বাড়ীর লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ সময় তার স্ত্রী বাপের বাপের বাড়ীতে ছিলেন। তার প্রথম স্ত্রীও আত্মহত্যা করে। পরে ২য় বিবাহ করে মিঠুন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আত্মহত্যার কারণ জানাতে পারেননি ওসি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
এফএইচ