দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নতুন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে জাহাঙ্গীর হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাটারবাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মহির বলেন, গত শুক্রবার একই ইউনিয়নের পাশের আতেক্কার চর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জাহঙ্গীর হোসেন পারিবারিকভাবে চাট্রাবাইদ গ্রামের সেলিম উদ্দিনের মেয়েকে (১৮) বিয়ে করে। রোববার সকালে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি 'ফিরানীতে' (আঞ্চলিক সামাজিক শব্দ) আসেন জাহাঙ্গীর। মেজবানি শেষে ওইদিন বিকেলেই বর-কনে আবার বাড়ি ফেরার কথা ছিল। দুপুরে বাড়ির পাশেই পুকুরে শ্যালক শ্যালিকাদের সঙ্গে গোসল করতে নামেন জাহাঙ্গীর। এক পর্যায়ে জাহাঙ্গীর ডুবে যান। অনেকক্ষণ ভেসে না উঠায় ডাকাডাকি শুরু করে তারা।
তিনি আরও বলেন, পরে আশেপাশের সবাই এগিয়ে এসে পানিতে নেমে খোঁজা শুরু করেন। আধা ঘণ্টা পর জাহাঙ্গীরের নিথর দেহের সন্ধান মেলে। পরে তাকে উদ্ধার করে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরএ