দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে মেয়ের আত্মহত্যার খবর শুনে বাবা শ্যামল দেবনাথের (৬৫) মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী পুরান বাজার এলাকার বনিকপট্টিতে এই ঘটনা ঘটে।
আত্মহত্যা করা স্বর্ণা দেবনাথ (২৫) শ্যামল দেবনাথের ছোট মেয়ে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, স্বর্ণা দেবনাথ নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ খবর শুনে তার বাবা শ্যামল দেবনাথ অসুস্থ হয়ে পরলে মেয়ে ও বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।
ওসি আরও বলেন, শ্যামল দেবনাথ ওপেনহার্ট সার্জারি করা রোগী ছিলেন। তবে ওই পরিবার স্বর্ণার মরদেহ ময়নাতদন্ত না করেই দাহ করার জন্য নিয়ে যায়। খবর পেশে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে মর্গে পাঠায়। সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।
আরএ