দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদকারী প্রবাসী যুবক মোতাহের হোসেন রাফিকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে এনামুল হক হাসান (১৯) ও সাতবাড়িয়া গ্রামের কবির আহম্মদের ছেলে মো. ইমন হোসেন (২০)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মতিগঞ্জ আরএম কে উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় সন্ধ্যায় তার চাচাতো ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায় বখাটে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় আহত রাফির পিতা আবুল মোবারক মিলন চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সিসিটিভির ফুটেজ দেখে দুই বখাটেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এইউ