দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান চলাকালে হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৬০ বোতল ফেনসিডিলসহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (৯ সেপ্টেম্বর) পীরগঞ্জ উপজেরার সেনগাঁও ইউনিয়নের হরসুয়া জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পীরগঞ্জ উপজেলার হরসুয়া জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা লেবু দাসের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন পুলিশের একটি চৌকস দল। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ লেবু দাস, চন্ডিদাস, ভাদ্রী, বিক্রম ও উলছরি বালাকে গ্রেপ্তার করা হয়। সেসময় লেবু দাসের অন্য সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করে। এই হামলায় পুলিশের উপ-পরিদর্শক সজল বসাক ও সিপাহী নাজমুল আহত হন।
আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তারকৃত পাঁচ জনকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইউ