দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর সিটি করপোরেশনের এক আলোচিত নাম আসাদুর রহমান কিরণ। মেয়র পদে নির্বাচন না করেও বারবার মেয়রের চেয়ারে বসেছেন ৪৩ নং ওয়ার্ডের নির্বাচিত এই কাউন্সিলর। দুই মেয়াদে ৪ বছর ১৩ দিন দায়িত্ব পালন শেষে রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে।
আসাদুর রহমান কিরণ ২০০০ সালে বর্তমান মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান দ্বিতীয় মেয়াদে টঙ্গী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হলে কিরণ রাতারাতি আজমত উল্লাহ খানের ঘনিষ্ঠজন হয়ে যান। এরপর পর্যায়ক্রমে তিনি টঙ্গী পৌরসভার কমিশনার এবং পরবর্তীতে ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৩ সালে গাজীপুর সিটির প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক মান্নান সাময়িক বরখাস্ত হলে খুলে যায় কিরণের ভাগ্য। বিএনপি সমর্থিত মেয়র ২০১৫ সালে নাশকতার মামলায় গ্রেপ্তার হলে প্যানেল মেয়র হিসেবে কিরণ দায়িত্ব পান। এরপর ২৭ মাস ১৩ দিন একাই সামলায় গাজীপুর সিটি করপোরেশন।
এরপর ২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করে জাহাঙ্গীর আলম। সেবারও টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন কিরণ। নির্বাচনের ৩ বছর পর গত ২০২১ সালে নভেম্বর তৎকালীন মেয়র জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর আবারও মেয়রের পদে অধিষ্ঠিত হন কিরণ।
দায়িত্ব হস্তান্তরের সময় আসাদুর রহমান কিরণ বলেন, আমি প্রথম মেয়াদে ২৭ মাস ১৩ দিন ও দ্বিতীয় মেয়াদে ২১ মাস গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। আমার দায়িত্ব পালন সময়ে গাজীপুর সিটি করপোরেশনের ব্যাপক উন্নয়ন করেছি।
তিনি আরও বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে, তাদের পাওনা পরিশোধ করার পরেও ৮০ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব জমা করেছি। গাজীপুর সিটি করপোরেশন এখন দেশের মধ্যে অন্যতম স্বচ্ছল সিটি করপোরেশন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
এইউ