দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরল ১৬ বাংলাদেশি যুবক। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেছেন।
ফেরত আসারা হলেন বুলবুল আহমেদ, মহসিন শেখ, আবুল হোসেন, মাসুম বিল্লাহ, রেজাউল খান, শাহজালাল, হাসান হালদার, নাজমুল ইসলাম, মাসুদ তালুকদার, জুলহাস শেখ, রাশেদ মোড়ল, রাশেদুল ইসলাম, সাইদুজ্জামান, আবু মুসা, মিজানুর রহমান ও মাহবুল শিকদার। তাদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, তারা কাজের সন্ধানে ভারতের তামিলনাড়ু যায়। সেখানে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেল-হাজতে পাঠায়। আদালত তাদের ১-৪ বছরের সাজা দেয়। সাজা শেষে রোববার (১০ সেপ্টেম্বর) তারা দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে নিজ জিম্মায় বাড়ি ফিরে যাবেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, তারা কেউ কেউ পাচারের শিকার ও কেউ কেউ স্বেচ্ছায় ভারতে অবস্থানের পর সে দেশের পুলিশের কাছে আটক হয়। এরপর বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন জেল থেকে সাজার মেয়াদ শেষে নাগরিকত্ব যাচাই-বাছাই করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। থানা থেকেই তারা নিজের বাড়ি চলে যাবেন।
যশোরের এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া বলেন, পাচার হওয়া ও স্বেচ্ছায় ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে যারা পুলিশের হাতে আটক হয়। তাদের পরিবার থেকে অভিযোগের ভিত্তিতে আমরা সরকারের মাধ্যেমে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করি। তারই ধারাবাহিকতায় আজ ১৬ বাংলাদেশি যুবক দেশে ফিরে এসেছে। ইমিগ্রেশন ও বেনাপোল পোর্ট থানার অফিসিয়াল কার্যক্রম শেষে তাদেরকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।
এইউ