দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর বদলগাছী উপজেলায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । এসময় গাঁজা বহনকারী মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ। গ্রেপ্তার আসামিরা বদলগাছী থানাধীন চাঁদপুর গ্রামের মৃত অসিমুদ্দীনের ছেলে আব্দুল হামিদ (৫১) এবং নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আলীম চৌধুরীর ছেলে আশরাফুল ইসলাম (৩২)।
থানা সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মো. রাশিদুল হকের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিহার চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টার দিকে বদলগাছী সদর ইউনিয়নের মহিলা কলেজের উত্তর পার্শ্বের পিন্ডিরা গ্রামের মামুনের ধানক্ষেতের পাশের রাস্তায় একটি মোটরসাইকেলে বহনকারী ২২ কেজি গাঁজাসহ দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। অপর দুই আসামি পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এইউ