দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনায় মো. আশ্রব আলী (৪৮) নামে এক জনকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলপুরে।
গ্রেপ্তার মো. আশ্রব আলী উপজেলার মৃত আমীর হোসেনের ছেলে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মো. আশ্রব আলীকে চীফ জুডিশিয়াল আদালতে তুলা হলে বিচারক রাজিব আহমেদ তালুকদার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চীফ জুডিশিয়াল আদালতের পরিদর্শক ঝুটন কুমার বর্মণ বলেন, ফুলপুর থানা পুলিশ মো. আশ্রব আলী নামে একজনকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে মো. আশ্রব আলী থানায় এসে নিজের ১৩ বছরের কিশোরী মেয়ে হারিয়ে গেছে বলে সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, আনুমানিক ১২ বছর পূর্বে আশ্রব আলীর স্ত্রী তাকে রেখে অন্য আরেকজনকে বিয়ে করে এক ছেলে ও এক মেয়েকে তার কাছে রেখে চলে যায়। এরপর আশ্রব আলী তার ছেলে ও মেয়েকে নিয়ে এক ঘরেই বসবাস করতেন।
হঠাৎ গত বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে মেয়ে নিখোঁজ হয়। এরপর তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। পরে আশ্রব আলী থানায় সাধারণ ডায়েরী করেন। এই ঘটনার পর শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এবং পুলিশ নিজের মোবাইল নাম্বার আশপাশের এলাকার মানুষের কাছে দিয়ে আসে যেন কেউ কিছু জানতে পারলে থানায় জানায়।
পরে ওই দিন শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে এএসআই আবুল বাসেদের নাম্বারে অপরিচিত নাম্বার থেকে কল আসে। সে নিজেকে আশ্রব আলীর মেয়ে পরিচয় দিয়ে পুলিশকে জানায়, প্রতিদিন রাতে তার বাবা হাত পা বেঁধে ও মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করতেন এবং কাউকে কিছু বললে জবাই করে হত্যার হুমকি দিতেন। প্রতিদিনের এই নির্যাতন থেকে বাঁচতে সে পালিয়ে ঢাকায় তার মায়ের কাছে বলে জানায়। এমন অভিযোগের পর ওই দিন রাতেই অভিযান চালিয়ে আশ্রব আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন শনিবার সকালে ঢাকা থেকে ভিক্টিম কিশোরীকে নিয়ে তার মা থানায় এসে মামলা দায়ের করেন। পরে ওই মামলায় পুলিশ আশ্রব আলীকে আদালতে পাঠায়।
এফএইচ