দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া পৌরসভার লোহাগড়া এলাকা থেকে দুই হাজার ২৮০টি ইয়াবাসহ,দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের শহিদুল সর্দারের ছেলে রুবেল সর্দার (৩২) ও মৃত বাবুল সর্দারের ছেলে শাহীন সর্দার (৪৫)। রোববার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে র্যাবের ভাটিয়াপাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বি এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল লোহাগড়া বাজারসংলগ্ন মিলন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শোয়ার ঘরের তোষকের নিচ থেকে দুই হাজার ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেবি