দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জে তান্ত্রিক গুরু কালা চাঁন ভাই ওরফে জমির মিয়াকে মুরাদনগরে গৃহবধূর ঘরে চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা খামার গ্রামে মো. ইসমাঈলের ছেলে নূরে আলম ঘরে গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ৪১ হাজার টাকা চুরি হয়।
চুরির টাকা উদ্ধার করতে নূরে আলমের সহধর্মিণী লাইলী বেগম (২৮) খামার গ্রামের বিভিন্ন স্থাপনা দেওয়ালে সাঁটানো বিজ্ঞাপন দেখে তান্ত্রিক গুরু কালা চাঁন ভাই ওরফে জমির মিয়ার (৪১) মোবাইল ফোনে যোগাযোগ করে। কালা চাঁন ভাই ইমুতে ভিডিও কলে ফোন করে জানতে চায় লাইলী বেগমের ঘরে স্বর্ণ, রুপা, দস্তা কী কী আছে। লাইলী বেগম জানায়, তার ঘরে স্বর্ণের চেইন, কানের দুল, নাক ফুল, ব্রেসলেট আছে।
গত শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সুনামগঞ্জ জেলা থেকে তান্ত্রিক গুরু কালা চাঁন ভাই ওরফে জমির মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার খামার গ্রামের লাইলী বেগমের ঘরে এসে ওইসব স্বর্ণলঙ্কার একত্রিত করে একটি কালো কাপড়ে বেঁধে তামার পাতিলে রেখে পাতিলের মুখ কালো রঙের কাপড় দিয়ে বেঁধে আলমারিতে রাখতে বলে।
অজু করে মাটিতে সিজদা দিতে বলেন। শেজদা শেষে গৃহবধূর হাতে ৪টি তাবিজ দিয়ে ঘরের চারকোনায় গর্ত করে মাটিতে পুঁততে পাঠায়। ঘরের তিন কোনায় তাবিজ পুঁতার পর মহিলার সন্দেহ হয়। পরে মহিলা ঘরে ঢুকে কবিরাজকে দেখতে না পেয়ে আলমারিতে পিতলের পাতিলে কালো রঙের কাপড় খুলে দেখে পাতিলে স্বর্ণ নেই।
মহিলার চিৎকার-চেচামেচিতে বাড়ির লোকজন এগিয়ে এসে কবিরাজকে ধরতে অভিযান চালায়। পরে তাকে আটক করে মারধর করে ওই বাঙ্গরা বাজারের লোকজন। পরে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দীন সরকারকে ফোন দিয়ে এলাকাবাসী খবরটি জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তান্ত্রিক গুরু কালা চাঁন ভাই ওরফে জমির মিয়াকে আটক করে।
ওসি মো. রিয়াজ উদ্দীন সরকার বলেন, বাঙ্গরা বাজার থেকে তান্ত্রিক গুরু কালা চাঁন ভাই ওরফে জমির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেবি