দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর কীর্তিনাশা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আতাউর রহমান খান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ নৌকাবাইচ দেখতে হাজারও মানুষের ঢল নামে কীর্তিনাশা নদীর দুই পাড়ে।
নৌকাবাইচ শুরুর তিন ঘণ্টা আগে থেকেই বিনোদপুরের সুবেদার কান্দি নদীর দুই তীর মানুষে পরিপূর্ণ হয়ে যায়। জায়গা সংকুলান না হওয়ায় ইঞ্জিন চালিত ট্রলার, ছোট-বড় নৌকা, গাছ ও ভবনে উঠে মানুষ নৌকাবাইচ উপভোগ করেন। এসময় বাদ্যযন্ত্রের তালে তালে বৈঠার মন মাতানো শব্দের সঙ্গে উল্লাসে ফেটে পড়েন দর্শনার্থীরা। তারা নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করেন। এ নৌকাবাইচে ২০টি দল অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় যৌথভাবে তাইজুল ইসলাম সরকার ও শাওন মুন্সীর দল বিজয়ী হয়।
পরে আয়োজক কমিটি ও অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়। অয়োজক কমিটির সভাপতি সুরুজ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শরীয়তপুর জেলা মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. এনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আসমা আক্তার প্রমুখ।
এসময় তারা বলেন, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী অনেক খেলাধুলা ও প্রতিযোগিতা আজ বিলুপ্তির পথে। ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য এবং মানুষকে প্রাকৃতিক আনন্দ উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য কানাডাপ্রবাসী আতাউর রহমান খানকে ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রতিবছর যেন নৌকাবাইচের আয়োজন করার আহ্বান জানাচ্ছি। গ্রাম-বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে এ ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা আরও বেশি বেশি আয়োজন করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।
এইউ