দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়ার কাবাব হাউসের সামনের ডোবায় স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, উপজেলার চিওড়ার মহাসড়ক সংলগ্ন এলাকায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি পচে বিকৃত হয়ে গেছে। ফলে চেহারা দেখে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। স্থানীয়রা কেউ তাৎক্ষণিক লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। তিনি আরও জানান, সিআইডির একটি টিমকে আনা হচ্ছে। লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে কিংবা ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার মানসিক ভারসাম্যহীন এক যুবককে ডোবাটিতে লাফ দিতে এবং ডুব দিতে দেখেন তারা। এসময় প্রত্যক্ষদর্শীরা বাধা দিলে সে তাদের কথা অগ্রাহ্য করে। পরে পরিচয় জানতে চাইলে তার বাড়ি পার্শ্ববর্তী জগন্নাথদিঘীর গাংরা এলাকায় বলে জানায় সে। শনিবার সকালে উদ্ধার হওয়া লাশটি একই স্থানে পাওয়া গেছে বলে জানান তারা।
এইউ