দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগরের দীঘিরপাড় দাখিল মাদরাসার তৃতীয় শ্রেণির কর্মচারী মো. আমান উল্লাহ (২৯) ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে থানা, হাসপাতাল, স্বজনদের বাড়িসহ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মুরাদনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
আমানের বাবা মো. ইউসুফ খাঁন বলেন, গত বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে নিখোঁজ হয় তার ছেলে। পারিবারিক কোনো ঝগড়াঝাঁটি নেই। কী কারণে নিখোঁজ রয়েছে বুঝতে পারছি না।
নিখোঁজের স্ত্রী মোসা. মাকসুদা আক্তার বলেন, বুধবার বিকেলে আমার স্বামী আমাকে কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল থেকে একটি গাড়িতে তুলে দিয়ে দীঘিরপাড়ের উদ্দেশে রওনা হন। এরমধ্যে আমি ইলিয়টগঞ্জে বাবার বাড়িতে চলে যাই। রাতে স্বামীর মোবাইল নম্বরে ফোন করলে সেটি বন্ধ পাই। সকালেই আমি আবার স্বামীর বাড়িতে চলে আসি। গত বুধবার থেকে আজ পর্যন্ত তার নম্বরটি বন্ধ রয়েছে।
এই দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আমান নিখোঁজ হওয়ার ঘটনায় মুরাদনগর থানায় গত ৭ সেপ্টেম্বর সাধারণ ডায়েরি করা হয়। জিডি নং ৩৪৭।
মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল বারি ইবনে জালিল বলেন, আমান উল্লাহ নিজেই আত্মগোপনে রয়েছে। আমরা মোবাইল ফোন কোম্পানিতে তার কললিস্ট চেয়েছি। কললিস্ট হাতে পেলেই তাকে খুঁজে পাওয়া যাবে।
এইউ