দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ শহরের ভেতর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীকে দুষণমুক্ত করতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নওগাঁ পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসন এই কার্যক্রম হাতে নিয়েছে। নওগাঁ সোশ্যাল ইনোভেশন টিম, বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ কার্যক্রমে অংশগ্রহণ করে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিহারী কলোনি মহল্লায় এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
এসময় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসানুল হক রাজন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কাযেস উদ্দিন, সোশ্যাল ইনোভেশন টিমের সাধারণ সম্পাদক ও বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শরিফুর রহমান, টিমের অন্যতম সদস্য এস এম শামসুল হক, চন্দন দেব, রিজভীসহ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
নদীর বিভিন্ন স্থানে স্তূপাকারে জমাকৃত ময়লা-আবর্জনা পৌরসভার গাড়িতে করে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে।
এইউ