• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ

দেশে বিচার হচ্ছে বেছে বেছে: রফিউর রাব্বী

দেশ টিভি ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার সাড়ে ১০ বছর উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেন, ‘ত্বকীর পূর্বে ও পরে যারা হত্যার শিকার হয়েছেন, তাদের হত্যার বিচার আমরা চেয়ে আসছিই। কিন্তু এই দেশে বিচার হচ্ছে বেছে বেছে। দেশে এখন প্রতি সপ্তাহেই ভিন্নমত দমনে অসংখ্য মামলা হচ্ছে। আসামি থেকে বাদ যাচ্ছে না বিদেশে থাকা ও মৃত মানুষেরা। তারপরও ক্ষমতাসীনরা বলে, আইন তার নিজস্ব গতিতে চলছে। তারা এখন মানুষের কথা বলা, প্রতিবাদ করার অধিকার কেড়ে নিতে যতটা নির্মম হওয়া প্রয়োজন সেটাই হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমালোচনা চললেও তারা এখন সাইবার নিরাপত্তা আইন তৈরি করছে। সংবাদকর্মীরা যেন সত্য প্রকাশ করতে না পারে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যেন সত্যি বলতে না পারে সে জন্য এই আইন করা হচ্ছে।

সরকারের মন্ত্রী, এমপি, আমলাদের লুটপাট রক্ষা করতে এই আইন প্রয়োগ করে সমালোচকদের গ্রেপ্তার করা হচ্ছে। আইয়ুব খানের আমলেও মানুষকে ভয় দেখাতে আইন প্রণয়ন করা হয়েছিলো। এশিয়ার লৌহমানব উপাধি পাওয়া স্বৈরশাসক আইয়ুব খানের আমলেও আমাদের দেশের মানুষ পছন্দমত ভোট দিতে পেরেছে। সেই কারণেই আওয়ামী লীগ বিজয়ী হয়েছিলো। আর স্বাধীন দেশে জনগণের ভোটসহ সকল অধিকার হরণ করা হয়েছে।’

ত্বকী হত্যার বিচার না হওয়ায় সরকারের সমালোচনা করে রফিউর রাব্বী বলেন, বিচার ব্যবস্থাকে সরকারের গদি রক্ষার হাতিয়ার বানানো হচ্ছে। ক্ষমতা টিকিয়ে রাখতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে একে কলুষিত করেছে। মানুষের বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। আজ সাগর রুনি হত্যার বিচার হয়নি। ত্বকী হত্যার অভিযোগপত্র আদালতে জমা দেয়া হয়নি। কারণ প্রধানমন্ত্রী চাননা এই বিচার হোক। ঘাতকদের পক্ষ নিয়ে বলেছেন এই ওসমান পরিবারকে আমি দেখে রাখবো। তারপরেই এই বিচার ফাইলবন্দি হয়ে গেছে। আমরা ত্বকী হত্যার বিচার চাই।

সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজল কর্মসূচিতে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, কবি সাংবাদিক হালিম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিপিবি শহর কমিটির সভাপতি আবদুল হাই শরীফ, বাসদ জেলা সংগঠক জিএম কাদির, সাংস্কৃতিক জোটের সাবেক সম্পাদক শাহীন মাহমুদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান প্রমুখ।

জানা গেছে, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এর পর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

জেবি

  • নারায়ণগঞ্জ
  • ত্বকি
  • জোট
  • কর্মসূচি
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
নৌকার ক্যাম্প পোড়ানো ‘দুঃসাহস’, গ্রেপ্তারের দাবি আইভীর 
নৌকার ক্যাম্প পোড়ানো ‘দুঃসাহস’, গ্রেপ্তারের দাবি আইভীর 
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সকল অপশক্তিকে মোকাবিলা করবে: শামীম ওসমান
নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সকল অপশক্তিকে মোকাবিলা করবে: শামীম ওসমান
গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের কালোপতাকা মিছিল
গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের কালোপতাকা মিছিল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।