দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ছাগলনাইয়ায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে আবদুর রউফ (৭০) নামে এক সালিশদার নিহত হয়েছেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের আমজাদ মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রউফ স্থানীয় হোটেল ব্যবসায়ী ছিলেন। ছাগলনাইয়া থানার পুলিশ রাতেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
আটকরা হলো, ওই বাড়ির মামুন, তার স্ত্রী রোকসানা ও সালিশদার মনসুর।
স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ও নিহতের ছেলে আবদুল মোমিন জানান, মিজান ও মামুন দুই ভাইয়ের মধ্যে ঘরের জায়গা নিয়ে বিরোধ চলছিল।
শুক্রবার রাতে বাড়ির উঠানে সালিশ ডাকে দুই ভাই। সালিশে স্থানীয় ২০-২৫ জন গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন। সালিশে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় বিদ্যুৎ চলে যায়। তখন হট্টগোল থামানোর চেষ্টা করেন আবদুর রউফ।
আবদুল মোমিনের অভিযোগ, সালিশদার মনসুরের সঙ্গে পূর্ব থেকে বিরোধ ছিল তার বাবার। সুযোগ কাজে লাগাতে অন্ধকারে মনসুরের নেতৃত্বে তার বাবার ওপর হামলা করে মামুন ও তার ছেলে আরমানসহ কয়েকজন। তাদের সবার হাতে দা-ছুরি ও লাঠি ছিল। ছুরিকাঘাত করলে তার বাবা রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী সদর হাসপাতালের আরএমও আসিফ ইকবাল দ্রুত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় আবদুল মোমিন বাদী হয়ে রাতেই পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতদের ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেবি