• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • রংপুর

রংপুরে মন কাড়ছে ‘ভাওয়াইয়া উৎসব’

দেশ টিভি ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রংপুরে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে বিভাগীয় ভাওয়াইয়া উৎসব। বিভাগের আট জেলার শিল্পীরা ভাওয়াইয়া পরিবেশন করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় তিনদিনের এ উৎসবের আয়োজন করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাওয়াইয়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ভাওয়াইয়া শিল্পীদের কণ্ঠে ‘রংপুর হামার রঙে ভরা রে, আরে ও বন্ধু আইসেন হামার বাড়ি’ গানের সুরের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ অঞ্চল রংপুর। ভাওয়াইয়া এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য-সম্পদ। আধুনিকতার সঙ্গে গা ভাসিয়ে বর্তমান প্রজন্ম শিকড়ের ভাওয়াইয়া থেকে অনেক দূরে। তাদের মাঝে ভাওয়াইয়াকে বাঁচিয়ে রাখতে হবে।

এ সময় ভাওয়াইয়া গানের শিক্ষা সংগ্রহ, সংরক্ষণ গবেষণায় নিবেদিত সংগঠক, শিল্পী, সুরকার, গীতিকারসহ ভাওয়াইয়া প্রেমীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে ভাওয়াইয়ার মানোন্নয়ন, প্রচার-প্রসার ও সংরক্ষণে সরকারের পাশাপাশি সমাজের সংস্কৃতিমনা বিত্তবানদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সায়ফুজ্জামান ফারুকী, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন। সভাপতির বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

এছাড়াও আলোচক ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান, সংগঠক ও গবেষক অধ্যাপক মোহাম্মদ শাহ্ আলম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর।

এর আগে বিকেল সাড়ে ৪টায় রংপুর জিলা স্কুল সংলগ্ন বঙ্গবন্ধু সড়ক হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে ভাওয়াইয়া গীতিকার, সুরকার শিল্পী ও সংগঠকেরা অংশ নেন। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক অতিক্রম করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে ‘রংপুর বিভাগীয় ভাওয়াইয়া উৎসব-২০২৩’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী দিনের পরিবেশনায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও রংপুর জেলার শিল্পীদের ভাওয়াইয়ার সুর মন কেড়েছে দর্শক-শ্রোতাদের। প্রত্যেক জেলার শিল্পীরা নিজেদের আঞ্চলিক সংস্কৃতির ইতিহাস-ঐতিহ্য সুরের মূর্ছনায় তুলে ধরেন।

শনিবার উৎসবের দ্বিতীয় দিন সকাল দশটায় রয়েছে আলোচনা অনুষ্ঠান। ওই দিন বিকেল তিনটা থেকে শুরু হবে গাইবান্ধা, লালমনিহাট, নীলফামারী ও দিনাজপুরের শিল্পীদের পরিবেশনা। সমাপনী দিন রোববার সকালে আলোচনা পর্ব শেষে বিকেল থেকে দর্শক মাতাবেন বিভাগের আট জেলার খ্যাতিমান ভাওয়াইয়া শিল্পীরা।

জেবি

  • রংপুর
  • ভা্ওয়াইয়া
  • মন্ত্রণালয়
  • সড়ক
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনের মাঠে নামছে আরও ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট 
নির্বাচনের মাঠে নামছে আরও ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট 
আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের
আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের
গাইবান্ধায় জাপা প্রার্থীকে শোকজ
গাইবান্ধায় জাপা প্রার্থীকে শোকজ
পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।