• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • সিলেট
  • হবিগঞ্জ

সৌদি গিয়ে লাশ হয়ে ফিরলেন সুফিয়া

দেশ টিভি ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংসারের অভাব ঘোচাতে সৌদি আরবে গিয়েছিলেন হবিগঞ্জের মাধবপুরের মেয়ে সুফিয়া খাতুন (৪৫)। আশা ছিল সুখের মুখ দেখবেন। তবে সেইদিন আর এলো না সুফিয়ার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সুফিয়ার কফিনবন্দি মরদেহ উপজেলা সদরের পূর্ব মাধবপুর এলাকায় গ্রামের বাড়িতে পৌঁছে। এসময় সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

সুফিয়া খাতুন ওই এলাকার মৃত জামাল মিয়ার স্ত্রী। মাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তার পাঁচ সন্তান।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, পূর্ব মাধবপুর এলাকার তিতন আলী সরদারের বাড়িতে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সুফিয়া খাতুন ও তার স্বামী জামাল মিয়া বসবাস করতেন। তাদের সংসারে পাঁচ ছেলেমেয়ে রয়েছে। প্রায় ছয় বছর আগে মারা যান জামাল মিয়া। এ অবস্থায় সন্তানদের নিয়ে অথৈ সাগরে পড়েন সুফিয়া। সংসারে সচ্ছলতা আনতে গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেন। অবশেষে বসতঘর বিক্রি করে গত রমজানে সৌদি যান। কিন্তু সংসারে অভাব ঘোচানো তো দূরের কথা, নিজেই লাশ হয়ে ফিরে এলেন সন্তানদের কাছে।

সোফিয়া খাতুনের বড় ছেলে জাকির হোসেন জানান, বাবা মারা যাওয়ার পর তারা পাঁচ ভাইবোনকে নিয়ে অনেকটা বেকায়দায় পড়ে যান তাদের মা। সংসারে অভাব-অনটন মারাত্মকভাবে দেখা দেয়। পরিবারে সচ্ছলতা আনতে তার মা সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেন। উপজেলার সুন্দাদিল গ্রামের দালাল ফিরোজ মিয়া ও মালু মিয়ার মাধ্যমে গত রমজানে সৌদি আরব যান। সেখানে যাওয়ার পর সুফিয়ার ওপর বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন তার গৃহকর্তা। মৃত্যুর আগে তাকে দেশে ফিরিয়ে আনতে মোবাইলফোনে অনেক আকুতি জানান তিনি।

জাকির হোসেন বলেন, ‘চার মাস আগে আমরা শুনতে পাই মা সৌদি আরবে মারা গেছেন। পরে মরদেহ দেশে ফিরিয়ে আনতে দালালের সঙ্গে আমরা যোগাযোগ করি। কিন্তু দালাল চক্র আমাদের কোনো সহযোগিতা করেনি। বৃহস্পতিবার সকালে মায়ের মরদেহ দেশে পৌঁছায়।’

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও দালাল ফিরোজ মিয়া ও মালু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, সুফিয়ার মরদেহ দেশে আসার ঘটনাটি তার ছেলে জানিয়েছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান বলেন, পরিবারটি যাতে আর্থিক অনুদান ও ক্ষতিপূরণ পায় সেজন্য সরকারিভাবে সবধরনের সহযোগিতা করা হবে।

জেবি

  • সিলেট
  • হবিগঞ্জ
  • মরদেহ
  • মালু
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
মাঠে পড়ে ছিল দুই ভাইয়ের গলা কাটা লাশ
মাঠে পড়ে ছিল দুই ভাইয়ের গলা কাটা লাশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।