দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা মানোন্নয়নে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহণকারীদের নিয়ে অংশগ্রহণমূলক মতবিনিময় সভা বরগুনা হাসপাতাল মিলনায়তনে হয়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় জাগনারীর ব্যবস্থাপনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম অংশীজনের সভার আয়োজন করে।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার, নার্স, সেবাগ্রহণকারী বিভিন্ন স্তরের নাগরিক, স্বাস্থ্য অধিকার ফোরাম, যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করে।
স্বাস্থ্যসেবা গ্রহণকারীরা চিকিৎসা সেবা নিতে এসে সমস্যা, সেবাদানকারী চিকিৎসক, নার্সদের আচরণ, সেবাগ্রহণকারীদের আচরণ ও অসচেতনতা এবং সর্বোপরি সেবা মানোন্নয়নের উভয়ের করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মুক্ত আলোচনায় অংশ নেন জেলা এনজিও ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, মেডিকেল অফিসার বরগুনা জেনারেল হাসপাতাল ডা. মাহবুব হোসেন, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব বিষয়ক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা।
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের সভায় বক্তারা বলেন, বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ১২ লাখ মানুষের একমাত্র চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। এখানে ৫৫টি ডাক্তারের পদ থাকলেও মাত্র ১১ জন ডাক্তার কর্মরত রয়েছেন। প্রতিদিন গড়ে আট শতাধিক রোগী সেবা নিতে আসেন। এত স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়। তীব্র চিকিৎসক সংকটের কারণেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।
জেবি