দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনা সদর উপজেলার বুড়িরচর পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরগুনা প্রেসক্লাব মিলায়তনে সংবাদ সম্মেলন করেন একই ইউনিয়নের মো. শাজাহান সিদ্দিকের মেয়ে মোসা. সোনিয়া আক্তার আখি নামের ভুক্তভোগী এক নারী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের সময় আমার জমিতে পরিত্যক্ত একটি ঘর নির্বাচনীয় ক্যাম্প হিসেবে ব্যবহার করতে দিয়েছিলাম অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে। নির্বাচনের পর ফেরত দেওয়ার শর্তে ঘরটি তাকে দিয়েছিলাম। কিন্তু তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমাকে ঘরটি ফেরত না দিয়ে এখনো ভোগ দখল করে আসছে। ঘরটি তিনি ফেরত দেওয়ার মর্মে একটি চুক্তিনামায় আমার স্বাক্ষর নিয়ে তার নিজের নামে করে নিয়েছে। তারপরেও চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে ঘরটি বারবার ফেরত চাইলে তিনি আমাকে বিভিন্নভাবে তার লোকজন দিয়ে মারধর ও ভয় ভীতিসহ হুমকি প্রদান করে আসছেন।
তিনি আরও বলেন, চলতি বছরের ৩১ আগস্ট সকাল ৮টার দিকে আমার বসতবাড়ির সামনে বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির (৫০) ও স্থানীয় প্রভাবশালী মো. কামাল হাওলাদার (৪৫) আমাকে মারধর করে ও খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় আমি বাদী হয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার জন্য আমার নিজ বাড়ি থেকে চলতি বছরের ৩ সেপ্টেম্বর রওনয়ানা হই। সকাল সাড়ে ৮টার দিকে পুরাকাটা ফেরিঘাট স্ট্যান্ডে পৌঁছলে আমার সামনে এসে অযথা তর্কের সৃষ্টি করে গালমন্দ করতে থাকে।
আমি প্রতিবাদ করলে চেয়ারম্যানের ড্রাইভার জাহাঙ্গীর আমাকে মারপিট করে। সে আমাকে বরগুনা আসতে দিবে না, কোন মামলাও করতে দিবে না। আমি যদি কোনো মামলা করি তাহলে চেয়ারম্যানের ড্রাইভার জাহাঙ্গীর আমাকে খুন এবং আমার বাবাকে উলঙ্গ করে বাজারে বাজারে ঘুরাবে বলে হৃমকি দেয়। আমার স্বামীকে মারপিট করে উল্টো তার নামে মামলা দিবে এমন হুমকি দেয়। আমার ঘরবাড়ি আগুন দিবে এবং আমাকে ও আমার পরিবারকে এলাকা ছাড়া করবে বলে হুমকি দেয়।
জেবি