দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, ইউরোপের ডাক্তারদের তুলনায় আমাদের দেশের ডাক্তারদের আইকিউ অনেক বেশি। আমাদের ডাক্তাররা অনেক মেধাবী। আমাদের একজন ডাক্তার ভালোভাবে রোগী দেখে যে ব্যবস্থাপত্র দিতে পারেন তা ইউরোপে কেউ পারে না।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিদেশমুখী অনেক রোগীকে আমি জিজ্ঞেস করেছি—ভারতের বিভিন্ন রাজ্যে অনেক ঝামেলা পেড়িয়ে কেন যান? তখন তারা জানিয়েছেন, বাংলাদেশে ডাক্তার ভালো করে কথা বলেন না। যিনি চালু ডাক্তার তার সহকারীরা রোগী দেখেন, আর ডাক্তার দুই মিনিট কথা বলেন। আর বিদেশে ডাক্তাররা প্রয়োজনে আধঘণ্টা কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, দেশের ডাক্তাররা ভালোভাবে দেখলে রোগীরা বিদেশমুখী হতেন না। মনযোগ দিয়ে পরীক্ষা না দিলে যেমন ভালো ফলাফল হয় না, তেমনি মনযোগ দিয়ে রোগী না দেখলে তো রোগও ভালো হবে না। প্রতি বছর মানুষ বিদেশে চিকিৎসা নিতে গিয়ে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। আমাদের ডাক্তাররা যদি আরেকটু মনযোগ দিয়ে রোগী দেখতেন, তাহলে রোগীরা আর বিদেশমুখী হতেন না।
তিনি বলেন, ডেঙ্গু নিয়েও বিরোধীদের অপপ্রচার শুরু হয়েছে। মনে হচ্ছে ডেঙ্গুর জন্য আওয়ামী লীগ দায়ী। ডেঙ্গু তো আওয়ামী লীগ-বিএনপি চেনে না। সরকার প্রচেষ্টা চালাচ্ছে, সবার সম্মিলিত সহযোগিতা ও সচেতনতায় আমরা ডেঙ্গু মোকাবিলা করতে পারব।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সবাই মিলে দেশকে এগিয়ে নিতে চাই। আমরা বস্তুগত উন্নয়নের পাশাপাশি বাংলাদেশকে একটি সামাজিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে চাই।
আরএ