দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আসাদুল ইসলাম গাইন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার গুমানতলী গ্রামে নিজ পোলট্রি ফার্মে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কিসমত আলী গাইনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলের দিকে পোলট্রি ফার্মে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় অসাবধানবশত বিদ্যুতায়িত হয়। পরে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি