• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • লালমনিরহাট
  • আদিতমারী

সমাজকল্যাণমন্ত্রীর বিল পরিশোধ, ভাইয়ের বকেয়া এখনও ৭ লাখ টাকা

বেলাল হোসেন, লালমনিরহাট
  ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান আহমেদ ও মন্ত্রীর প্রয়াত বাবা করিম উদ্দিন আহমেদের ৩ বছরের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টায় মন্ত্রীর বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড বাজারের আল আমিন টেলিকম নামের এক অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেসকোর অনুকূলে ওই বিল পরিশোধ করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্ত্রী, মন্ত্রীপুত্র ও মন্ত্রীর প্রয়াত বাবার বকেয়া বিদ্যুৎ বিলের মোট এক লাখ ৭১ হাজার ৫৩৬ টাকা পরিশোধ করা হয়েছে। তবে মন্ত্রীর ভাই শামসুজ্জামান আহমেদ ওরফে ভুট্টুর বকেয়া বিদ্যুৎ বিল ৭ লাখ ২৫ হাজার টাকা এখনও পরিশোধ করা হয়নি। এমনকি নেসকোর পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়নি।

বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছেন, অনলাইন মোবাইল ব্যাংকিং আল টেলিকমের মালিক মো. আল আমিন হোসেন।

প্রসঙ্গত, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের এমপি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের বিল দেখানো হয় ৩৭ টাকা। চলতি বছরের (এপ্রিল থেকে জুলাই) চার মাস ধরে প্রতি মাসে ৩৭ টাকা করে বিল প্রস্তুত করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।

এছাড়া মন্ত্রীর নামে একটি সেচ কানেকশনের প্রায় চার বছরে বিদ্যুৎ বিল দেখানো হয় ৬১ হাজার ৩৪৪ টাকা। এদিকে চলতি বছর ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত গড়ে প্রতি মাসে সাড়ে ৯ হাজার টাকার বিল দেখানো হলেও জুন ও জুলাই মাসে শূন্য বিল দেখানো হয়।

এছাড়া ২০২০ সালের নভেম্বর মাসে বিদ্যুৎ বিল দেখানো হয় ৩২ টাকা। কোনো মাসে ৭২ টাকা আবার কোনো মাসে ৫২ টাকা, ৬৫ টাকা, ১১১ টাকা বিল দেখানো হয়। এভাবে প্রায় চার বছরে মোট বিদ্যুৎ বিল দেখানো হয় মাত্র ১১ হাজার ৬২০ টাকা।

মন্ত্রীপুত্র রাকিবুজ্জামান আহমেদের বাড়িতে ব্যবহৃত মাসিক বিদ্যুৎ বিল দেখানো হয় ৭২ টাকা, ১১১ টাকা, ১৫১ টাকা, ১৮৯ টাকা, ২২৯ টাকা ও ৫১২ টাকা। গত চার বছরে মোট বিল দেখানো হয় ৭৯ হাজার ৯৯৫ টাকা।

এদিকে মন্ত্রীর ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুর একটি বাণিজ্যিক কানকেশনে গত প্রায় চার বছরে বিল বকেয়া রয়েছে ৬ লাখ ২০ হাজার ১১৩ টাকা। তার নামে একটি সেচ পাম্পের কানেকশনে গত চার বছর ধরে বিল বকেয়া রয়েছে ১ লাখ ৫ হাজার ১১ টাকা। তার বাবা মৃত করিম উদ্দিন আহমেদের নামে একটি আবাসিক সংযোগ রয়েছে। এ সংযোগটি ব্যবহার করছেন তিনি। তবে এ সংযোগে মাসিক বিল দেখানো হয়েছে ৬৩ টাকা, ১৭২ টাকা, ২৯৪ টাকা, ২৮০ টাকা। সর্বোচ্চ বিল ৪৯৬ টাকা দেখানো হয়েছে। ২০২২ সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে। এভাবে গত চার বছরে মোট বিল দেখানো হয়েছে ১৮ হাজার ৫৭৭ টাকা। যা এখনও বকেয়া রয়েছে।

এইউ

  • সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ
  • বিদ্যুৎৎ বিল
  • লালমনিরহাট
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।