দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি এক নারী হাজতির মৃত্যু হয়েছে। তিনি হত্যা মামলার আসামি ছিলেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কছিরন (৪৫) জামালপুর সদর থানার গোপালপুর এলাকার লোকমান হোসেনের স্ত্রী । কারাগারে তার হাজতি ২০৪৯/২৩।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানায় একটি হত্যা মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন কছিরন। শুক্রবার দুপুরে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে কছিরনকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন কছিরন। সেখানে তিনি অসুস্থ থাকা অবস্থায় তাকে ঢাকায় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত ১৯ আগস্ট তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। আগে থেকেই কছিরন অসুস্থ ছিলেন। আগামী ২-৩ দিন পর তাকে আবার হাসপাতালে নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা করে কছিরনকে মৃত ঘোষণা করেন।
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মাহমুদা আক্তার জানান, বেলা ৩টার দিকে কছিরনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
এইউ