• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম
  • মীরসরাই

হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেই বানরটি মারা গেল 

দেশ টিভি ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক শক খেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সেই বানরটিকে বাঁচানো গেল না। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হেফাজতে থাকা অবস্থায় বানরটি মারা যায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বানরটি উদ্ধার করে সিভাসুতে আনা হয়। এরপর টানা পাঁচদিন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে চিকিৎসা দেওয়া হয় বানরটিকে।

বানরটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই বানরটির অবস্থার অবনতি ঘটে। প্রথম তিনদিন বানরটি এদিক-ওদিক ছোটাছুটি ও নিজ থেকে খাবার গ্রহণ করলেও বৃহস্পতিবার থেকে নড়াচড়া বন্ধ করে দেয়। এমনকি নিস্তব্ধ অবস্থায় খাঁচায় শুয়ে থাকে এটি। তার দেখাশোনার দায়িত্বে থাকা কর্মীদেরও তেমন কোনো সাড়া দিচ্ছিল না সে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বানরটিকে নেওয়া হয় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)। কিন্তু চিকিৎসক না থাকায় বানরটির চিকিৎসা দিতে কিছুটা দেরি হয়।

সেখানে বানরটিকে পরপর দুটি স্যালাইন দেওয়া হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন সিভাসুর বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার পর বানরটিকে পুনরায় নগরের ষোলশহরে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে নিয়ে আসা হয়।

সেখানকার কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, ‘রাতে বানরটির শরীরে স্যালাইন লাগানো ছিল। চিকিৎসকের পরামর্শ মতে আমরা তরল খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু সে কোনো ধরনের খাবার নেয়নি। সকাল থেকেও একদম সাড়াশব্দ নেই। পরে দুপুর সাড়ে ১২টায় আমরা তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হই।’

তিনি আরও বলেন, বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ক্যাম্পাসেই বানরটিকে মাটিচাপা দেওয়া হবে।

স্থানীয়রা জানান, ২০ দিন আগে চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে বয়স্ক একটি পুরুষ বানর। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, পৌরসভা, বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে এটি। স্থানীয়রা বানরটিকে নিয়ম করে খাবার-দাবারও দিচ্ছিলেন। প্রতিদিন সকাল ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই বসে থাকতো বানরটি। বিকেলে হাসপাতালের আশপাশের বন-বাদাড়ে ঘুরে বেড়াতো।

গত ২৬ আগস্ট এদিক-ওদিক ছোটাছুটি করতে গিয়ে সীতাকুণ্ড বাজারের একটি বৈদ্যুতিক খুঁটিতে শক খেয়ে মারাত্মক আহত হয় বানরটি। স্বেচ্ছাসেবীদের কেউ কেউ এটিকে ধরে চিকিৎসা দিতে চেয়েও ব্যর্থ হয়েছেন। তারপরের কয়েকদিন বানরটির আর দেখা মেলেনি। সবশেষ গত শনিবার (২ সেপ্টেম্বর) বানরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকে পড়ে এবং যন্ত্রণায় কাতরাচ্ছিল। পরে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বানরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

কিন্তু পরের দিন রোববার ও তৃতীয় দিন সোমবারও বানরটি হাসপাতালে হাজির হয়। দুই দফায় বানরটির ড্রেসিং করিয়ে দেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা। পরে খবর পাঠানো হয় সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে। খবর পেয়ে সোমবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভস্টক এক্সটেনশন অফিসার (এলডিডিপি) প্রিয়াংকা চৌধুরীসহ চিকিৎসকদের একটি টিম নিয়ে হাসপাতালে হাজির হন।

ওইসময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী, স্থানীয় যুবকদের সহযোগিতায় বানরটিকে ধরে প্রাথমিক চিকিৎসা দেন তারা। কিন্তু ক্ষতের আকার বড় ও গুরুতর হওয়ায় এটির উন্নত চিকিৎসার প্রয়োজন পড়ে। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্যকে বিষয়টি জানান।

ওইদিন দুপুরের পর দীপান্বিতা ভট্টাচার্যের পাঠানো টিম বানরটিকে উদ্ধার করে চট্টগ্রাম শহরে নিয়ে আসেন। এরপর বানরটিকে চিকিৎসার জন্য নগরীর ওয়ারলেসে অবস্থিত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। বানরটিকে ড্রেসিং শেষে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের দপ্তরে পাঠানো হয়।

সেখানে একটি কাঠের খাঁচায় বানরটিকে রাখা হয়। তিনজন কর্মী এটির দেখাশোনায় নিয়োজিত ছিলেন। পরে আরও দুদিন সিভাসুতে চিকিৎসা দেওয়া হয় বানরটিকে। বৃহস্পতিবার বিকেলে বানরটির অবস্থার অবনতি হয়। আজ দুপুর সাড়ে ১২টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হেফাজতে মারা যায় বানরটি।

জেবি

  • বানর
  • মিরসরাই’
  • আহত
  • মৃত্যু
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
চান্দিনায় নৌকা-ঈগল কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ১২
চান্দিনায় নৌকা-ঈগল কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ১২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।