দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার চারমাইলে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাঁচমাইল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম আল আমিন। তিনি জবেদ আলীর ছেলে এবং পেশায় ফুচকা বিক্রেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আল আমিন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাসের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই আল আমিন মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেবি