দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নের কৌখালী গ্রামের একটি সড়কের মাঝের অংশে প্রায় এক কিলোমিটার কাঁচা রয়ে গেছে। অথচ ওই সড়কের শুরু ও শেষের অংশ পাকা করা হয়েছে। এর ফলে সড়কের সুফল ভোগ করতে পারছেন না গ্রামবাসী। দুর্ভোগের শিকার হচ্ছেন তারা ।
সড়কের ওই কাঁচা অংশ দিয়ে বর্ষা মৌসুমে তাদেরকে কাদা পানি ভেঙে যাতায়ত করতে হচ্ছে। এই অংশটুকু পাকা হলে স্থানীয়দের দুর্ভোগ লাগব হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধাউরাভাঙা কাঞ্চন চৌকিদারের দোকান থেকে ইমান্দির বজার পালেরডাঙ্গার রাস্তার মাথা পর্যন্ত এই সড়কটি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের আওতায়ভুক্ত।
এই সড়কের শুরু ও শেষ দিকে পাকা করা হলেও মাঝের অংশে প্রায় ১ কিলোমিটার সড়ক কাঁচা। এর ফলে স্থানীয়রা সড়কটির সুফল ভোগ করতে পারছেন না। এই সড়ক দিয়ে দক্ষিণ কৌখালী সরকারি প্রাইমারী স্কুল ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ যাতায়ত করেন। বর্ষা মৌসুম এলেই সড়কটি কাচা অংশ কাদা-পানিতে একাকার হয়ে যায়। কি কারণে সড়কের এই কাঁচা অংশটুকু পাকা করা হচ্ছে না তা এলাকার মানুষ জানে না। তবে সড়কটি পাকাকরণের জন্য তারা দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা ধরেও কোনো প্রতিকার পাননি।
স্থানীয় বাসিন্দা আ. খালেক শিকদার জানান, জন্মের পর থেকে জ্ঞান হওয়া পর্যন্ত সড়কের এই অংশটুকু কাঁচা দেখছেন। সড়কের মাঝের অংশটুকু পাকা হলে স্থানীয়রা স্বচ্ছর্দে যাতায়ত করতে পারবেন। তিনি সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে বগা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, সড়কের মাঝের অংশটুকু কেন পাকা করা হচ্ছে না তা আমি নিজেও জানি না। তবে সড়কের ওই অংশটুকু পাকা করণের জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। কিন্তু প্রতিকার পাইনি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভি করেননি।
জেবি