দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জঙ্গল থেকে এক জীবিত নবজাতক শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। তবে তাকে সেখানে কে বা কারা রেখে গেছেন তার হদিস পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সারওয়ালাতলী ব্রিজের পশ্চিম পাশে একটি নির্জন জঙ্গল থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
ডুমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কানন জানান, বিকেলে স্থানীয় পথচারীরা শিশুটির কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরএ