দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাঘাটায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে রবীন্দ্রনাথ (৫২) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বোনারপাড়ার তেলিয়ান বিলে এ ঘটনা ঘটে।
রবীন্দ্রনাথ বোনারপাড়া ইউনিয়নের ছাটকালপানি গ্রামের উপিন্দ্র নাথের ছেলে।
স্থানীয়রা জানায়, রবীন্দ্রনাথ দীর্ঘদিন ধরে বিভিন্ন মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এর ধারাবাহিকতায় বুধবার রাতে তেলিয়ান বিলে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে ভোরে প্রচণ্ড ঝড় শুরু হয়। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলে রবীন্দ্রনাথের মৃত্যু হয়।
বোনারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাছিরুল আলম স্বপন বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে রবীন্দ্রনাথ নামের এক জেলের মৃত্যু হয়েছে।
জেবি