দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু প্রতিরোধে লক্ষ্মীপুরে সচেতনতামূলক লিফলেট, মশারি ও কয়েল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে নিম্নআয়ের মানুষের মধ্যে মশারি ও কয়েল বিতরণ করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের বাজার প্রধান সড়ক, মুক্তিযোদ্ধা মার্কেট, চকবাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রতিটি দোকানে সচেতনতামূলক লিফলেট, রিকশাচালক, পথচারীসহ প্রত্যেককে এক প্যাকেট করে মশার কয়েল ও মশারি তাদের হাতে তুলে দেয় যুবলীগ নেতাকর্মীরা।
এতে অন্যান্যদের মধ্যে অংশ নেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, কার্যকরী সদস্য সোহাগ পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোনায়েম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোফরান বাবু, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারেক মাহমুদ, শহর যুবলীগ নেতা দিপু মাহমুদ প্রমুখ।
বায়েজিদ ভূঁইয়া বলেন, সরকারের প্রচেষ্টার পাশাপাশি আমাদের প্রত্যেককে নিজ নিজ আবাসস্থল পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এতে করে স্বল্প সময়ের জন্য হলেও ডেঙ্গু থেকে আমরা মুক্তি পাব। মশক দমনে একমাত্র উপায় হচ্ছে আমাদের সচেতনতা। আমরা নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে এ সমস্যা সমাধান সম্ভব হবে।
জেবি