• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর

ক্লাসে অন্যমনষ্ক থাকায় মাদরাসার শিশুকে পিটিয়ে জখম

সাইফুল স্বপন, লক্ষ্মীপুর
  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

লক্ষ্মীপুরে শ্রেণিকক্ষে অন্যমনষ্ক হয়ে অন্যদিকে তাকিয়ে থাকায় শিশু ছাত্র আরাফাত রহমান রিশাদকে (৮) পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে বেলাল হোসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে। তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সদর হাসপাতালে আহত শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রিশাদের মা পারভিন আক্তার ও ফুফা আলমগীর হোসেন পাটওয়ারী ঘটনাটি সাংবাদিকদের জানিয়েছেন। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানিয়েছেন। ঘটনাটি দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) একেএম তারেক রহমান রনিকেও জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত বেলাল সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়আউলিয়া দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক।

আহত রিশাদ দত্তপাড়া ইউনিয়নের বড় আউলিয়া গ্রামের সৌদি প্রবাসী আরিফুর রহমানের ছেলে।

রিশাদের মা পারভন আক্তার জানান, রিশাদ মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। প্রতিদিন সকাল ৬ টার দিকে মাদরাসায় যায়। সেখান থেকে দুপুর ১টার দিকে বাড়িতে ফিরে। পরে বিকের ৩টার দিকে মাদরাসাতেই কোচিংয়ের জন্য যায়। সেখান থেকে রাত ৯ টার দিকে বাড়ি ফেরে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো রিশাদ মাদরাসায় যায়। তখন তাকে মাদরাসার বড় হুজুর বেলাল বেত্রাঘাত করে। কিন্তু বাড়িতে এসে সে কাউকে কিছু বলেনি। বিকেলে কোচিংয়ে গিয়ে আবার রাতে বাড়ি ফিরেছে। তখন তার শরীরে আঘাতের চিহ্ন দেখে বড় ভাই রাফি। এরপরও বেত্রাঘাতের ঘটনাটি কেন ঘটেছে তা জানায়নি রিশাদ। বৃহস্পতিবার ভোরে বেলাল হুজুর বাড়িতে এসে জানিয়েছে ক্লাসে অন্যমনস্ক ও অন্যদিকে তাকিয়ে থাকায় রিশাদকে বেত্রাঘাত করা হয়। এরপর তিনি চলে যান।

রিশাদের ফুফা আলমগীর হোসেন পাটওয়ারী বলেন, শিক্ষক বেলালের বেত্রাঘাতে রিশাদের পিঠসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। ব্যথায় তার জ্বর চলে এসেছে। তাকে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে। এ ঘটনায় শিক্ষক বেলাল বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আলমগীর হোসেন আলম বলেন, ঘটনাটি দুঃখজনক। এভাবে মারধর করা ঠিক হয়নি। শিক্ষক বেলালকে মৌখিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বেলালও সকালে অসুস্থ হয়ে পড়েছে। তাকে নোয়াখালীর মাইজদীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হয়ে আসলে ছাত্রের পরিবারের সঙ্গে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত শিক্ষক বেলাল হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দত্তপাড়া ইউনিয়ন পরিষেদর ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) একেএম তারেক রহমান রনি বলেন, ভুক্তভোগী পরিবার ঘটনাটি আমাকে জানিয়েছেন। তাদেরকে থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

  • ক্লাস
  • ছাত্র
  • বেলাল
  • মারধর
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।